বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বসেই হবিগঞ্জের চোর ধরলেন রুহুল

news-image

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে মিরপুর বাজারের ‘এম এস কম্পিউটার অ্যান্ড টেলিশপ’-এ চুরি করতে ঢুকেছিল চার চোর। গত বৃহস্পতিবার রাতে সৌদি আরব থেকে নিয়ন্ত্রিত সিসি ক্যামেরার মাধ্যমে এ দৃশ্য দেখে ফেলেন বাংলাদেশি যুবক রুহুল আমীন।

তাত্ক্ষণিকভাবে তিনি মোবাইল ফোনে বিষয়টি বাংলাদেশে থাকা ভাই মনিরুলকে জানান। খবর পেয়ে মনিরুল গ্রামবাসী ও বাজারের পাহারাদারদের সঙ্গে নিয়ে দোকানটি ঘেরাও করে চোরদের ধরে ফেলেন।

ধৃত চোররা হলেন উপজেলার বাঘেরখাল গ্রামের শামসুদ্দিনের ছেলে রমজান আলী, বানিয়াগাঁওয়ের সিএনজিচালিত অটোরিকশাচালক আরব আলী, একই গ্রামের তহুরা বেগম ও তাঁর স্বামী অলুয়া গ্রামের রুবেল মিয়া।

মনিরুল বলেন, পর পর তিনবার তাদের দোকানে চুরি হয়েছে। এ জন্য তাঁর ভাই সৌদি আরব প্রবাসী রুহুল আমীন সিসি ক্যামেরার মাধ্যমে রাতে দোকানটির দেখভাল করেন।

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, আটক চোরদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।