মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল মায়ের সামনে বিদ্যুৎস্পৃষ্টে সন্তানের মৃত্যু

news-image

মুলাদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের মুলাদীতে মায়ের সামনে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় পৌরসভার মুলাদী গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (১০) মুলাদী গ্রামের সাইদুল খানের ছেলে ও মুলাদী ফজলুল উলুম মাদরাসার ছাত্র।

নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সকালে রান্নার সময় সাব্বিরের মা তাকে পার্শ্ববর্তী বাগানের গাছ থেকে চালতা পেড়ে দিতে বলে। সাব্বির গাছে উঠে বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে চালতা পাড়ার সময় হঠাৎ করেই কঞ্চি পাশের বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ হলে সে গাছের ওপরেই পুড়ে যায়। সন্তানের পুড়ে যাওয়া দেখে তার মা চিৎকার শুরু করলে স্থানীয়রা পল্লী বিদ্যুতের উপ-কেন্দ্রে ফোন করে লাইন বন্ধ করে সাব্বিরের লাশ উদ্ধার করে।