বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দেখানো পথে ওবায়দুল কাদের

news-image

শিক্ষার্থীদের দেখানো পথে আজও গাড়ির লাইসেন্স ও কাগজপত্র যাচাই করার জন্য রাস্তায় নেমে পড়েন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে সাভার থেকে চন্দ্রা যাওয়ার পথে পথে মন্ত্রী এমন তৎপরতা দেখা যায়।
ওবায়দুল কাদের ইতিহাস পরিবহনের একটি বাস ধরেন। চালকের কাছে কাগজপত্র দেখতে চান। এসময় চালক সঠিক কাগজপত্র না দেখাতে পারায় মন্ত্রীর নির্দেশে মামলা করা হয়। এর পর দুটি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করেন মন্ত্রী। গতিসম্পন্ন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোয় এর ব্যাটারি খুলে নেওয়া হয়।

গত ২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীমকে হত্যার ঘটনায় বিক্ষোভ-অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। এরপর থেকেই সড়কে নৈরাজ্য বন্ধে তৎপর হয় প্রশাসন।
যদিও শিক্ষার্থীদের আন্দোলনের আগে থেকেই রাস্তায় গাড়ির কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য আলোচনায় আসেন ওবায়দুল কাদের।
তবে এবার শিক্ষার্থীদের আন্দোলনের পর দুইদিন এই গাড়ির কাগজপত্র যাচাই করতে দেখা গেছে মন্ত্রীকে। এর আগে গতকালও রাজধানীর গুলিস্তানসহ বেশ কয়েকটি এলাকায় আকস্মিকভাবে এমন অভিযানে নামেন ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ