,

শাহরুখের মাসিক বিদ্যুৎ বিল ৪৩ লাখ!

news-image

বিনোদন ডেস্ক
তারকাদের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে সবাই কম-বেশি জানেন। রঙিন ভুবনের এই মানুষেরা সব কিছুতেই খোঁজেন সেরাটা। আর তাই তাদের জীবনযাত্রার ব্যয় অন্যদের চেয়ে অনেক বেশি। কিন্তু একজন মানুষের মাসিক বিদ্যুৎ বিলের পরিমাণ যখন ৪৩ লাখ, তখন চমকে যেতেই হয়।

হ্যাঁ ঠিকই পড়েছেন, বলিউড বাদশাহ শাহরুখ খানের মাসিক বিদ্যুৎ বিল ৪৩ লাখ রুপি। তাও শুধু মাত্র তার বান্দ্রার বাড়ি ‘মান্নাত’-এর বিদ্যুৎ বিল এটা। বিলাসবহুল এই বাড়ি থেকেই তিনি ভক্তদের সঙ্গে দেখা করেন। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই বাড়ির সামনেই অপেক্ষায় থাকেন কিং খানের দর্শন পাওয়ার জন্য।

এদিকে বলিউডের আরো কয়েকজন তারকার মাসিক বিদ্যুৎ বিলের পরিমাণ জানা গেছে। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার বান্দ্রার বাড়ির জন্য প্রত্যেক মাসে ২২ লাখ রুপি বিদ্যুৎ বিল পরিশোধ করেন।

সুপারস্টার সালমান খানের বাড়ির মাসিক বিদ্যুৎ খরচ ২৩ লাখ রুপির মতো। মিস্টার পারফেকশনিস্ট আমির খানের অবশ্য এই খরচ কম। মাসে ৯ লাখ রুপির মতো বিদ্যুৎ বিল পরিশোধ করেন এই তারকা।

এদিকে সাইফ আলি খান আবার বিদ্যুৎ বিলের দিক দিয়ে বেশ এগিয়ে আছেন। প্রত্যেক মাসে তার বিদ্যুৎ খরচ ৩০ লাখ রুপির মতো। এছাড়া বলিউডের এই সময়কার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুম্বাইয়ের বাড়ির মাসিক বিদ্যুৎ বিল ১৩ লাখ রুপি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে