,

দীপিকার তারকা খ্যাতির নেপথ্যে ঐশ্বরিয়া!

news-image

অনলাইন ডেস্ক: সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ ছবিতে রানি ‘পদ্মাবতী’-র চরিত্রে অভিনয় করেন দীপিকা পাডুকন। কিন্তু, সেখানে দীপিকা নয়, পরিচালকের প্রথম পছন্দে ছিলেন ঐশ্বরিয়া রায়। কিন্তু সাবেক এই বিশ্ব সুন্দরী মুখ ফিরিয়ে নেওয়ায় কপাল খুলে যায় দীপিকার।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ঐশ্বরিয়া নিজেই। শুধু তাই নয়, ‘বাজিরাও মাস্তানি’ ছবিতেও নাকি তার অভিনয় করার কথা ছিল। ঐশ্বরিয়ার দাবি, এই ছবি থেকেও তিনি নিজেকে সরিয়ে নেন।

‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ থেকে ঐশ্বরিয়া সরে আসার পরই তাঁর জায়গায় দীপিকা পাডুকনকে কাস্ট করার সিদ্ধান্ত নেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি। অবশ্য ক্ষতিটা হয়েছে ঐশ্বরিয়ারই। কারণ দুটি ছবিই বক্স অফিস দাপিয়ে বেড়িয়েছে। তাই তো অনেকেই বলছেন, ঐশ্বরিয়া এভাবে সুযোগ না করে দিলে এত দ্রুত তারকা খ্যাতি পাওয়া হতো না দীপিকার।

তবে ‘পদ্মাবত’ থেকে কেবল ঐশ্বরিয়া নয়, শাহরুখ খানও সরে যান নিজেকে সরিয়ে নেন। আলাউদ্দিন খলজির চরিত্রে শাহরুখ খান-কে কাস্ট করার প্রস্তাব দিয়েছিলেন সঞ্জয় লীলা বানশালি। কিন্তু, বনশালির ‘পদ্মাবত’-এ তিনি আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন শাহরুখ খান।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী