গুজব ছড়ানোর অভিযোগে ঢাবির তিন শিক্ষার্থী আটক
গুজব ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ।
মঙ্গলবার (৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ শাহাবাগ থানায় সোপর্দ করে।আটককৃত হলেন জোবায়দুল হক রনি, তরিকুল, ওমর ফারুক ।
এবিষয়ে জানতে চাইলে শাহাবাগ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসান সত্যতা শিকার আমাদের সময় ডট কমকে বলেন বিশ্ববিদ্যালয় অাটককৃৃত ছাত্ররা আমাদের হেফাজতে রয়েছে। তবে কেন আটক করাা হয়েছেে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হয়নি।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর গোলাম রাব্বানি বলেন, আটকৃতদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।সত্যতা যাচাই করতে পুলিশ কে দেয়া হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত না হয় তবে ছেড়ে দেয়া হবে।











