,

ঈদের অগ্রিম বাসের টিকিট বিক্রি আজ থেকে শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ঈদের এই কাঙ্ক্ষিত টিকিট পেতে আজ ভোর থেকেই গাবতলীর আন্তজেলা বাস টার্মিনালে টিকিটপ্রত্যাশীদের ভিড় ছিল। বেলা বাড়তে থাকলেও টিকিটপ্রত্যাশী মানুষের ভিড় লেগেই ছিল।

গাবতলীতে এবার প্রতিবারের মতো ভিড় খুব বেশি ছিল না। পরিবহন-সংশ্লিষ্ট এবং টার্মিনালে আসা কয়েকজনর সঙ্গে কথা বলেন জানা গেছে, কয়েক দিন ধরে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য অনেকেই অনিশ্চয়তায় ছিলেন। আদৌ টিকিট ছাড়া হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। এ জন্যই এবার ভিড় কম।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমেনি; বরং বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লোকজন টিকিটের জন্য গাবতলীর দিকে আসছিলেন।

এবার ঈদে একটি দীর্ঘ ছুটির সম্ভাবনা আছে। ১৭ থেকে ২৫ আগস্ট পর্যন্ত এ ছুটি হতে পারে। ১৭ ও ১৮ আগস্ট শুক্র ও শনিবার। ১৯ ও ২০ তারিখ মাঝে কর্মদিবস। ঈদ ২২ তারিখ হলে ২১ থেকে ২৫ তারিখ টানা ছুটি। ১৯ ও ২০ তারিখের কর্মদিবসে কেউ যদি ছুটি নিতে পারেন, তবে তা নয় দিনের ছুটি হয়ে যাবে।

দেশের বিভিন্ন সড়কপথে বাস সার্ভিস আছে—এমন পরিবহনগুলোর কাউন্টারে আজ বেশি ভিড় দেখা গেছে। হানিফ পরিবহনের গাবতলী টার্মিনালের ব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ৫ তারিখে টিকিটি দেওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে আজ থেকে টিকিট দিতে হচ্ছে। ১৬ ও ২০ আগস্টের টিকিটের চাহিদা বেশি। ইতিমধ্যেই ২০ তারিখের প্রায় শেষ।

গাবতলী বাস টার্মিনাল কথা হয় চাকরিজীবী শেখ মাকিনুর রহমানের সঙ্গে। তিনি ১৬ তারিখের টিকিট খুঁজছিলেন। তাঁর বাড়ি খুলনা। বেশ কিছু কাউন্টার খুঁজে ঈগল পরিবহনের টিকিটি পেয়েছেন। তবে বন্ধুর জন্য ২০ তারিখের টিকিট পেতে তাঁকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে সারিতে।

ঢাকার স্কুল-কলেজগুলোর বেশির ভাগ ১৪ আগস্ট ক্লাস হয়ে বন্ধ হয়ে যাবে। ১৫ তারিখ সরকারি ছুটি। তাই ১৬ তারিখের টিকিটের চাহিদা বেশি।

ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার সাইফুল আলম মুজাহিদ বলেন, টিকিট বিক্রিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে