বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির গানে অভিনেত্রীর নাচ, ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক: হিন্দি ধারাবাহিক ‌‘দেবো কে দেব মহাদেব’ এর বিখ্যাত অভিনেত্রী পূজা ব্যানার্জি আজকাল টেলিভিশনের সাথে সাথে বড়ো পর্দাতেও সক্রিয় হয়ে উঠেছেন। পার্বতীর ভূমিকায় অভিনয় করেই তিনি খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন।

পূজা নিজের ফ্যান্সদের সাথে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। এই বৃষ্টি ভরা শ্রাবণ মাসে পূজার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে একটা লাল রঙের শাড়ি পরে পূজাকে বলিউডের একটি বিখ্যাত গানে নাচ করতে দেখা যাচ্ছে। টিপ টিপ বর্ষা পানিতে তাকে একটা সিজলিংপারফর্মেন্স দিতে দেখা গেছে।

এই গানটি অক্ষয় কুমার ও রবিন টেন্ডন অভিনীত ‘মোহরা’ সিনেমার গান। ভারতীয় সিনেমা জগতের কয়েকটি গানের মধ্যে এই গানটি নিজের স্থান করে নিতে সক্ষম হয়েছে।আশা করা যায় রবিনা টেন্ডনের মতো পূজাও এই গানে দর্শকদের মন জয় করতে সক্ষম হবেন।

টেলিভিশনের পর্দা থেকে পূজা নিজের কেরিয়ার শুরু করেছিলেন ২০০৮ সালে। ‘কাহানি হামারি মহাভারত কি’ ধারাবাহিকে তিনি রাধার চরিত্রে অভিনয় করেছিলেন ২০০৮-২০১১ সালে। তিনি ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’ তে বৃন্দার ভূমিকায় অভিনয় করেছিলেন।

কিন্তু তিনি ২০১৩-১৪ তে ‘দেবো কে দেব মহাদেব’ এ মাতা পার্বতীর ভূমিকায় অভিনয় করেই খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন।

‘কমেডি নাইটস বাচাও’ তে পূজাকে কমেডি করতে দেখা গেছে, গত বছর তার লং টাইম বয়ফ্রেন্ড কুণাল বর্মার সাথে বাগদান পর্ব সম্পূর্ণ হয়েছে। পূজা ও কুণালকে একত্রে একতা কাপুরের টিভি শো ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’ তে একসাথে দেখা গেছে। নয় বছর সম্পর্ক থাকার পর তাদের মধ্যে বাগদান পর্বটি সম্পূর্ণ হয়।

https://www.instagram.com/p/BmGM1ZJlvn3/?taken-by=banerjeepuja