বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক যুবতির গলাকাটা লাশ উদ্ধার

news-image

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক যুবতির গলাকাটা লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। মেয়েটির (১৬) নাম-পরিচয় জানা যায়নি। এলাকা ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সহবতপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জিয়াখালি সংলগ্ন জেলেপাড়ার এক পুকুর পাড়ে তার মৃতদেহ পড়ে ছিল। সোমবার সকালে লাশটি দেখে এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দেয়।

নাগরপুর থানা পুলিশ অজ্ঞাত ওই যুবতির গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ওই যুবতির গলায় ধাঁরালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল সাদা গোলাপি রংয়ের সালোয়ার কামিজ।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।