শাহজালালে ৪ কোটি ৬৬ লাখ টাকার স্বর্ণ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কোটি ৬৬ লাখ টাকার ৯ কেজি ৩২০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার সকালে স্বর্ণগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বলেন, শুল্ক গোয়েন্দা বিমান বন্দরে সোমবার সকালে কাতার থেকে আসা ওআর-৬৪০ বিমান থেকে মালিকবিহীন অবস্থায় ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ৯ কেজি ৩২০ গ্রাম।
গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ওই ফ্লাইটে বিমান যোগে স্বর্ণ চোরাচালান হবে। তা ক্লিনারের মাধ্যমে বিমান বন্দর থেকে বের করা হবে। বিমান পরিষ্কার করে নেমে যাবার পর ক্লিনারদের শরীর, জুতা ইত্যাদি চেক করে কোনো স্বর্ণ না পেয়ে বিমান রামেজিং করে সিটের নিচে বিশেষ কায়দায় ৪টি প্যাকেটে কালো টেপ দ্বারা পেচানো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৬৬ লাখ টাকা। পরে উক্ত প্যকেটগুলো ব্যাগেজ কাউন্টারে এনে সকল সংস্থার উপস্থিতিতে প্যাকেটগুলো খুলে স্বর্ণবার জব্দ করা হয়।











