৭ দিনের নিরাপদ সড়ক আন্দোলনে পরিবহন ক্ষতি ১২০০ কোটি টাকা
নিরাপদ সড়ক চাই আন্দোলনে গত এক সপ্তাহে প্রায় ১২’শ কোটি টাকার ক্ষতি হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির হিসাবে, ট্রাক, বাস ও অন্যান্য যানবাহন গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এমনকি নৈশ বাসগুলো চলাচল করছে না। প্রতিদিন প্রায় সাড়ে ৭ হাজার নৈশবাস সারাদেশে চলাচল করে। তাদের প্রতিদনি ক্ষতি হয়েছে ১০ কোটি টাকা।সেগুলো ৫ দিন ধরে বন্ধ রয়েছে। দিনের হিসাবে নৈশ কোচের ক্ষতি ৫০ কোটি টাকা। এই হিসাব সাধারণ বাস বা ট্রাক চলাচলের বাইরে বলে জানান একজন পরিবহন নেতা।
অন্যদিকে সড়কপথে যান চলাচল বিঘিœত হওয়ায় দেশের গার্মেন্ট রপ্তানিতে সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিজিএম্ইরি সভাপতি সিদ্দিকুর রহমান।একইসঙ্গে আমদানি করা পণ্য পরিবহণ না হওয়ায় চট্টগ্রাম বন্দর ও কয়েকটি স্থল বন্দরে আটকা পড়েছে। হিলিস্থল বন্দরে ভারত থেকে আমদানি করা প্রায় ৫ হাজার টন পেয়াজ আটকা পড়েছে। এর প্রভাব পড়েছে ঢাকাসহ বিভিন্ন বাজারে। বাড়তে শুরু করেছে পেয়াঁজসহ বিভিন্ন পণ্যের দাম।
বিজিএমইর সভাপতি সিদ্দিকুর রহমান জানান, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়মতো পন্য রপ্তানি। কিন্তিু পরিবহন সংকটের কারণে গত ৭ দিন ধরে গার্মেন্ট পন্য পরিবহন করা যাচ্ছে না। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। একই সঙ্গে বায়াররাও পোশাক অর্ডার করতে দ্বিধা করছে। অনেক বায়ার পোশাক কিনতে অস্বীকার করেছ।
প্রসঙ্গত অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য ইতিমধ্যেই তাদের নাগরিকদের এদেশে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে।পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লা বলেন, পরিবহনের নিরাপত্তার কারণে সড়কে পরিবহন চালাচ্ছে না মালিকেরা।তবে যে কারণেই হউক এতে মালিকদেরও কম ক্ষতি হচ্ছে না। পরিবহন বন্ধ থাকায় শুধুমাত্র মালিকদেরই ক্ষতি প্রতিদিন ৫০ কোটি টাকা।ট্রাক কাভার্ড ও পিকআপ ভ্যান মালিক সমিতির হিসাবে তাদের প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এ হিসাবে তাদের ৭দিনে ক্ষতি ৭০০ কোটি টাকা।











