মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত

news-image

টঙ্গীর বড়বাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফারজানা আকতার নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে টঙ্গীর বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী টঙ্গীর শফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী। গাজীপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক ওহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওহিদুজ্জামান বলেন, মেয়েটির বাড়ি গাইবান্ধার সাদুল্লাহরপুর থানার কদুরিয়া এলাকায়। তার বাবার নাম ফারুক হোসেন। মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার সময় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয়। লাশ উদ্ধার করে পুলিশ মর্গে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ফারজানাকে চাপা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।