অসামাজিক কাজে লিপ্ত প্রেমিক যুগল, অতঃপর
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির নিকট থেকে এক প্রেমিক যুগলকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে ফিরোজ খান (২১) ও তার প্রেমিকা জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের নন্দিনী (১৯) (ছদ্মনাম) অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় হাতেনাতে ধরা পড়ে।
বালিয়াকান্দি থানার এসআই তিলাম হোসেন তাদের দুজনকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে।











