মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএফইউজের সভাপতি মোল্লা জালাল

news-image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা জালাল। তিনি পেয়েছেন ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট।

ভোট গ্রহণের দুই সপ্তাহ পর শনিবার জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন বিএফইউজের সভাপতি পদের ফলাফল ঘোষণা করেন।

গত ১৩ জুলাই বিএফইউজে নির্বাচন হয়। এসময় অন্যান্য পদের ফল ঘোষণা না করা হলেও সভাপতি পদের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়।