বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে হিন্দি গান গাইলেন মাহফুজুর রহমান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: গান গেয়ে অনেক আগে থেকেই আলোচিত-সমালোচিত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। নিজের কণ্ঠের গান নিয়ে তিনি গর্বিত। বিভিন্ন অনুষ্ঠানেও তাকে গাইতে দেখা গেছে। ২৪ জুলাই স্ত্রী ইভা রহমানের জন্মদিন উপলক্ষে একসঙ্গে গান গাইলেন মাহফুজুর রহমান ও ইভা রহমান।

২৪ জুলাই ছিল ইভা রহমানের জন্মদিন ছিল। সহধর্মিণী ইভা রহমানের জন্মদিন উপলক্ষে তাকে সঙ্গে নিয়েই এই গান পরিবেশন করেন মাহফুজুর রহমান। বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ‘মোহাব্বাতে’ ছবির ‘হামকো হামিসে চুরালো’ গানটি তিনি বেছে নেন।জন্মদিনের অনুষ্ঠানে অনেকে অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের অনুরোধে মাহফুজুর রহমান ও ইভা রহমান গান পরিবেশন করেন।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক হেলেনা জাহাঙ্গীর। অনুষ্ঠান শেষে হেলানা জাহাঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন, অনেক অনেক শুভ কামনা ইভা রহমানের জন্মদিনে।