রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের শাকিবের সঙ্গে জাজ

news-image

শাকিব খান দেশের নাম্বার ওয়ান নায়ক। আর এই নায়ককে নিয়ে ‘ভালোবাসা আজকাল’ ‘শিকারি’ ও ‘নবাব’ এ তিন সিনেমায় প্রযোজনা করেছিলো জাজ মাল্টিমিডিয়া। নতুন খবর হলো এ নায়কের সঙ্গে আরেকটি সিনেমায় যুক্ত হচ্ছে জাজ।তবে এবার প্রযোজক হিসেবে নয়। শাকিবের ভারতীয় সিনেমা ‘নেকাব’-এর বাংলাদেশে মুক্তিতে অংশীদার হিসেবে কাজ করবে জাজ। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে শাকিবের প্রথম এই সিনেমাটির ফার্স্টলুকের পোস্টার । সেই পোস্টারটি জাজ তাদের ফেসবুক পাতায় শেয়ার করে লিখেছে, ‘রাজিব বিশ্বাস পরিচালিত এবং সুপারস্টার শাকিব খান, নুসরাত জাহান ও সায়ন্তিকা অভিনীত সিনেমাটির বাংলাদেশের অংশীদার জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি শিগগিরই বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।’

‘নেকাব’-এ ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। যিনি কিনা মৃত মানুষদের সঙ্গে দেখা করতে পারেন। শুধু তাই নয় সরাসরি কথাও বলতে পারেন। যখন শাকিব ভূতের সঙ্গে দেখা করতে যান ভূত তারই অবয়ব ধারণ করে। অর্থাৎ শাকিবের মতোই দেখতে হয়ে যায় ভূত।‘নেকাব’ পরিচালনা করছেন রাজীব বিশ্বাস। ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জী।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ