,

হলি আর্টিজান মামলা: ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল

news-image

নিজস্ব প্রতিবেদক : হলি আর্টিজান হামলার ঘটনায় ২১ জনকে অভিযুক্ত এবং তাদের মধ্যে নিহত ১৩ জনকে অব্যাহতি দিয়ে বাকি আট জনকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ‍পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।

ব্রিফিংয়ে তিনি জানান, অভিযুক্ত ২১ জনের মধ্যে ১৩ জন বিভিন্ন জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তাদের ভূমিকা উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি আট জনের মধ্যে ছয় জন কারাগারে আছে, বাকি দু’জন পলাতক।

মনিরুল ইসলাম বলেন, হামলার ঘটনা তদন্ত করে অভিযুক্ত সবার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-উপাত্ত পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। আমরা আশা করছি, তাদের শাস্তি নিশ্চিত হবে।

হলি আর্টিজান হামলায় জড়িতদের মধ্যে হামলার পরদিন সকালে কমান্ডো অভিযানে ঘটনাস্থলেই নিহত হয় হামলায় সরাসরি অংশ নেওয়া পাঁচ জঙ্গি রোহান, মোবাশ্বের, নিবরাস, উজ্জ্বল ও পায়েল। এই হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী ২০১৬ সালের ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় সিটিটিসি’র জঙ্গিবিরোধী অভিযানে দুই সহযোগীসহ নিহত হয়। হামলার আরেক পরিকল্পনাকারী সরোয়ার জাহান ওরফে আব্দুর রহমান ২০১৬ সালের ৮ অক্টোবর আশুলিয়ায় র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে নিজ বাড়ি থেকে পালাতে গিয়ে পাঁচ তলা থেকে পড়ে নিহত হয়।

এ ছাড়া মেজর জাহিদুল ইসলাম ২০১৬ সালের ২ সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে সিটিটিসি’র জঙ্গিবিরোধী অভিযানে; রায়হান করিব ওরফে তারেক ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে; তানভীর কাদেরী ওরফে জামসেদ ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর আজিমপুর এলাকায় সিটিটিসির অভিযানে; নূরুল ইসলাম মারজান ২০১৭ সালের ৬ জানুয়ারি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সিটিটিসির সঙ্গে বন্দুকযুদ্ধে এবং বাশারুজ্জামান চকোলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান ২০১৭ সালের ২৬ ও ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিটিটিসির জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়। সূত্র: সারাবাংলা

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে