,

‘ছেলেকে ক্যানসারের কথাটা বলতে ভয় পেয়েছিলাম’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি নিজের টুইটারে অসুস্থতার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষী জানান তিনি।

এই কঠিন রোগের কথা সবাইকে খুব সহজভাবে জানালেও ছেলে রণবীরকে জানাতে ভয় পেয়েছিলেন সোনালি। ছেলে সত্যিটা মেনে নিতে পারবে তো? সোনালির ভাষ্য, ছেলে রণবীর খুব শান্তভাবে সবটা শুনেছে। মেনে নিয়েছে কঠিন সত্যিটি।

সোনালি ছেলের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার ছেলেকে সত্যিটা বলাটা দরকার ছিল। ছোট থেকেই তাকে সবকিছু পরিষ্কার করে বলেছি। এবারও সেটাই চেয়েছিলাম। সে স্বাভাবিকভাবেই সবকিছু শুনেছে। এরপর থেকে ছেলে আমার শক্তি হয়ে উঠেছে। কোনও কোনও পরিস্থিতিতে ছেলেই আমার অভিভাবক হয়ে উঠছে। এটা আমার জন্য দরকার ছিল…।’

প্রিয় অভিনেত্রীর রোগের কথা জানার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতা কামনা করেছেন। সোনালি বলেন, ‘আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি তাতে সত্যি কৃতজ্ঞ। আপনাদের এই সমর্থন আমাকে শক্তি যুগিয়েছে।’

অসুস্থতার খবর জানার পর সোনালি টুইটারে লিখেছিলেন, ‘আমি আশাবাদী এবং এই কঠিন যুদ্ধে লড়াইয়ের জন্য বদ্ধপরিকর। গত কয়েক দিনে আমি মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমাকে শক্তি যোগাবে। আমার পাশে পরিবার ও বন্ধুবান্ধব রয়েছে, আর সেই শক্তিই সামনে থেকে এ লড়াই চালিয়ে যাবো।’
সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন শো ইন্ডিয়া’স বেস্ট ড্রামেবাজ-এর বিচারক পদে সোনালির জায়গায় হুমা কুরেশিকে নেয়া হয়েছে।

এর আগে বলিউডের আরেক অভিনেত্রী মনীষা কৈরালা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করেছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে