,

বেনাপোলে ২ স্বর্ণের বারসহ যুবককে আটক করেছে বিজিবি

news-image

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরের বেনাপোলে ১ কেজি ১০০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বারসহ মিলন হোসেন নামের যুবককে আটক করেছে বিজিবি। বুধবার সকালে বেনাপোলের বাহাদুরপুর সড়ক থেকে তাকে আটক করে আমড়াখালী চেকপোস্টের বিজিবি সদস্যরা। আটক মিলন হোসেন বেনাপোলের পোড়াবাড়ী গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে।

বিজিবি সূত্র জানায়, ঢাকা থেকে আনা একটি স্বর্ণের চালান বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোলে বাহাদুরপুর সড়কে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ১ কেজি ১০০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিন হাজার টাকার বিনিময় স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে মিলন জানায়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা। আটক মিলনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বার দু’টি বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে