বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনদৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন ঈশিকা

news-image

অল্প সময়ের অভিনয় দিয়েই আলোচিত-সমালোচিত অভিনেত্রী ঈশিকা দে। বলিউডে ‘সেক্রেড গেমস’ ছবিতে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে তার অভিনীত একটি যৌনদৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া ওই দৃশ্যের বিষয়ে ঈশিকা বলেন, এর আগেও অনেক শর্টফিল্মে এ রকম দৃশ্য করেছি। আমার কাছে পারফরম্যান্সই আসল। শুধু অভিনয়ের জন্য বাবা-মাকে ছেড়ে, বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে, কলকাতা ছেড়ে একা মুম্বাই চলে আসি। গোটা পৃথিবী কী ভাবল আমার কিছু যায় আসে না।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, মনিটরে আমি আর নওয়াজ স্যার একসঙ্গে দৃশ্যটা দেখছিলাম। আমি অনুরাগের মুখের দিকে বারবার তাকাচ্ছিলাম। বোঝার চেষ্টা করছিলাম, ভালো না খারাপ করেছি।