রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচতলা থেকে পরেও বেঁচে গেলেন ৮৫ বছরের বৃদ্ধা!

news-image

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর দুই নম্বর রোডে ‘ক্ষণিকা’ নামে একটি পাঁচতলা বাড়ির ছাদ থেকে ৮৫ বছর বয়সের এক বৃদ্ধা পরে গিয়েও বেঁচে আছেন। মহিলার নাম জানা না গেলেও তিনি ওই বাড়িটির মালিক বলে জানা গেছে।মঙ্গলবার (১৭ জুলাই) বিকাল ৬ টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী চিকিৎসক শেহলিন বিডি২৪লাইভকে বলেন, ‘আমি ছেলেকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম, উপরে তাকাতেই দেখি ওই বৃদ্ধ মহিলা পাঁচতলা ছাদের কার্নিশে বসে আছেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি নিচে পরে যান। ভাগ্য ভালো নিচে একটি গাছ ছিল। তাই খুব বেশি ক্ষতি হয়নি।’

স্থানীয়রা জানান, ‘বৃদ্ধা মহিলার পেছনে কেউ ছিল কি না দেখা যায়নি। তাছাড়া এই বাড়ির সবাই অনেক ভালো। হয়তো মহিলাটি মানসিক ভাবে অসুস্থ।’

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ বিডি২৪লাইভকে বলেন, ‘স্থানীয়রা বলছে বাড়িটির ভাড়াটিয়া যারা আছেন সবাই ভালো। এমনকি বাড়ির মালিকেরও খুব প্রশংসা করেছে অনেকে। তবে, এতো বৃদ্ধ একটা মহিলা ওখানে গিয়ে কিভাবে বসলো সেটা বুঝা যাচ্ছে না। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার