রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন অংশীদার। শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, কারিগরি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান বাংলাদেশকে সহযোগিতা করছে। দেশকে গড়ে তোলার ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। জাপানিজ স্টাডিজ বিভাগ তিনদিনব্যাপী এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে।

জাপানকে বাংলাদেশের খুবই ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় জাপানের সংবাদ মাধ্যম মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার পরপরই জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তখন থেকেই জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। জাপানিজ স্টাডিজ বিভাগ জাপান সম্পর্কে জানার এবং আরো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি করে দেবে।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে দক্ষিণ এশিয়ায় একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। এজন্য জগতের অন্যান্য দেশের শিক্ষা, অভিজ্ঞতা ও অর্জন আমাদের কাজে লাগাতে হবে। জাপান এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ। জাপান মেধা ও প্রযুক্তির বিকাশের মাধ্যমে দ্রুত উন্নত দেশে পরিনত হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে জাপান একটি উদাহরণ।

তিনি আরো বলেন, বাংলাদেশও বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করছে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এবং খাদ্য ও বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ অনেক অগ্রগতি অর্জন করেছে। শিক্ষাক্ষেত্রে অতি অল্প সময়ে বিপুল পরিবর্তন হয়েছে। প্রায় শতকরা ১০০ ভাগ এনরোলমেন্ট সম্ভব হয়েছে।

জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি (ঐরৎড়ুধংঁ ওুঁসর), উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. নাসরিন আহমাদ ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মাদ সামাদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ