রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখোমুখি শাকিব ও জিৎ

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার প্রযোজনা সংস্থার ছবি বলে ঈদে আলোর মুখ দেখেনি শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবিটি। তবে আগামী ২০ জুলাই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা, কলকাতার এসকে মুভিজ। সেন্সরবোর্ডের এক সদস্যের সূত্রে জানা গেছে শিগগিরই প্রদর্শনের জন্য ছাড়পত্র পাবে ছবিটি। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

এসকে মুভিজের কর্ণধার আশোক ধানুকা বলেন, ‘আমরা তো ঈদের সময় একই সাথে দুই দেশে ছবিটি মুক্তির জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু বাংলাদেশ সরকারের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটি মুক্তি দিতে পারিনি। এখন আগামী ২০ তারিখ ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ ছবিটি সেন্সরে দেখা হচ্ছে। অনুমতি পেলেই ছবিটি মুক্তি পাবে।’

কলকাতায় ছবিটি কেমন সাড়া পেয়েছে জানতে চাইলে অশোক বলেন, ‘আমরা যতটা আশা করেছি তারচেয়ে ভালো ব্যবসা করেছে। শাকিব খান এরই মধ্যে কলকাতার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। আশা করি আগামী দিনের ছবিগুলোতে দর্শক আরো বেশি আগ্রহ দেখাবে।’

‘ভাইজান এলো রে’ ছবির ছাড়পত্র বিষয়ে সেন্সর বোর্ডের সদস্য নাসিরিদ্দন দিলু বলেন, ‘আমরা আজ সকালে ছবিটি দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে ছবিটি বাংলাদেশে প্রদর্শন করতে কোনো সমস্যা নেই। এরই মধ্যে আমরা সেন্সর ছাড়পত্র দিয়ে দেব। আর ছবিটি কবে মুক্তি পাবে এটা আমাদের বিষয় নয়। ছবির আমদানিকারকরা চাইলে আগামীকালই ছবিটি মুক্তি দিতে পারেন।’

এদিকে, কোনো কাটাছেড়া ছাড়াই গতকাল রোববার বাংলাদেশে প্রদর্শনের অনুমতি পেয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের চলচ্চিত্র ‘সুলতান’। এই ছবিটিও মুক্তি পাবে আগামী ২০ জুলাই। খবরটি নিশ্চিত করেছে ছবির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘সুলতান’ ছবিতে জিৎ-মিম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার। ছবিটি যৌথ প্রযোজনা হিসেবে গত ঈদে বাংলাদেশে মুক্তি দেওয়ার চেষ্ট করা হয়েছিল। কিন্তু নতুন নীতিমালার কারণে ছবিটি মুক্তি পায়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ