রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টুইটারে লাখ লাখ ফলোয়ার হারাচ্ছেন বলিউড তারকারা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার তাদের প্লাটফর্ম শুদ্ধিকরণের উদ্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা ও ফেক অ্যাকাউন্টগুলো বাতিল কার্যক্রম শুরু করেছে, ফলে চলতি সপ্তাহে অ্যাকাউন্টের পরিমাণ ব্যাপক হারে কমেছে। এরই ধারাবাহিকতায় মেগাস্টার অমিতাভ বচ্চন হারিয়েছেন ৪ লাখ ৪০ হাজারের বেশি ফলোয়ার। বলিউডের সুপারস্টার খানদের মধ্যে শাহরুখ-সালমানের অ্যাকাউন্ট থেকেই বিদায় নিয়েছে কয়েক লাখ ফলোয়ার।

শাহরুখ খানের ফলোয়ার কমেছে ৩ লাখ ৬২ হাজার ১৪১ এবং সালমান খানের কমে গেছে ৩ লাখ ৪০ হাজার ৮৮৪ ফলোয়ার। এছাড়া আমির খান ৩ লাখ ১৬ হাজারের বেশি ফলোয়ার হারিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টুইটার কর্তৃপক্ষের শুদ্ধিকরণে পড়ে অনেক তারকা ও বিখ্যাত ব্যক্তিদের ফলোয়ার সংখ্যায় ভাটা দেখা দিয়েছে। এর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া ৩ লাখ ৫৪ হাজার ৮৩০ ও দীপিকা পাডুকোন ২ লাখ ৮৮ হাজার ২৯৮ ফলোয়ার হারিয়েছেন।

অভিনেত্রী দিব্যার বর্তমান অনুরাগীর সংখ্যা চার লাখ তিরানব্বই হাজারের বেশি। তিনি বৃহস্পতিবার রাতে টুইট করেন, ‘কী হলো টুইটারে? এক ঘণ্টার মধ্যে কয়েক হাজার ফলোয়ার কমে গেল!’

বলিউড পরিচালক অনীর লেখেন, ‘মাত্র বুঝতে পারলাম রাতারাতি হাজারের বেশি ফলোয়ার হারিয়েছি। একই বক্তব্য আমারও, জোর হাসি পাচ্ছে টুইটার ইন্ডিয়া। রহস্যটা কী?’

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার