রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

news-image

নিজস্ব প্রতিনিধি : অস্ত্র গোলাবারুদ ও ইয়াবাসহ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজিব আহম্মেদকে আটক করেছে র‌্যাব। রাজিব আহম্মেদ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার চাতাল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে।

সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে রাজিব আহম্মেদকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৬০ পিচ ইয়াবা, ২৩ রাউন্ড শটগানের গুলি, অবৈধ এয়ারগান ও ৫ শতাধিক ইয়ারগানের গুলি এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়।বিডি-প্রতিদিন