রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসার ভাঙল ‘কুমকুমের’

news-image

বিনোদন ডেস্ক :
নাম জুহি পারমার। ভারতীয় টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ। জুহি নামে যতটা না পরিচিত তার চেয়ে বেশি পরিচিত কুমকুম নামে। ‘কুমকুম’ নামে একটি মেগা সিরিয়ালেরে মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়েই তার এ খ্যাতি আসে।

জুহি বিয়ে করেছিলেন টেলিভিশন দুনিয়ার আরেক জনপ্রিয় মুখ শচিন শ্রফকে। দীর্ঘ আট বছরের সংসার তাদের। তবে সেই সংসার আর টিকল না। গত ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে বিবাহ-বিচ্ছেদ হয়েছে তাদের।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে শচিন জানিয়েছেন, বিবাহ-বিচ্ছেদ দু’জনের সম্মতির ভিত্তিতে স্বচ্ছতা ও সম্মানের সঙ্গেই হয়েছে। জুহি আমাকে কোনোদিনই ভালোবাসেনি। প্রথম থেকেই এটা একতরফা সম্পর্ক ছিল। আমি কোনোভাবেই জুহিকে আমায় ভালোবাসাতে পারলাম না।’

এরআগে এই জুটির বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন জুহি পারমান। তিনি বলেছিলেন, আমি বিয়ের আগে থেকেই শচিনকে চিনতাম। ও বলেছিল ও আমায় ভালোবাসে, আর আমরা তড়িঘড়ি বিয়ে করে ফেলি। সে সময় আমি ওর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম, যার মূল কারণ ছিল শচিনের ভালোবাসা। আমি ভেবেছিলাম আমিও ওকে ভালোবেসে ফেলব। তবে আমি এখনও জানি না, যে এটাকে পুরোপুরি ‘লাভ ম্যারেজ’-এর তকমা দেয়া যায় কি না? বিয়ের বেশ কয়েকবছর পরই আঘাতটা এল। আমার কাছে বিশ্বাস করা কষ্টকর ছিল যে এই বিয়েটা আর চালানো যাচ্ছে না। পরে আমি সিদ্ধান্ত নিই, এভাবে থাকার চেয়ে আলাদা থাকাই ভালো। নিউজ ১৮।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ