,

যে কারণে স্বামী-সন্তানের ছবি প্রকাশ করতে চাননি শাবনূর

news-image

সন্তানের- ঢাকাই চলচ্চিত্রের এক সময়ে দাপুটে নায়িকা শাবনূর। বছর চারেক আগে হঠাৎ করেই অনিক মাহমুদ নামের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশিত হয়।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর জানা যায়, শাবনূর পুত্র সন্তানের মা হয়েছেন। বিয়ের পর শাবনূর কোনো দিন নিজের ইচ্ছেতে সংবাদমাধ্যমের কাছে স্বামী ও সন্তানকে পরিচয় করিয়ে দেননি। তারকার স্বামী ও সন্তানকে নিয়ে ভক্ত ও সাধারণ মানুষের আগ্রহ থাকা সত্ত্বেও বিষয়টি বরাবরই এড়িয়ে চলেছেন শাবনূর। কিন্তু শেষ পর্যন্ত তা আর ঠিক থাকেনি। দেখা মিলেছে শাবনূরের স্বামী ও সন্তানের ছবি। কিন্তু কি কারণে শাবনূরের এমন সিদ্ধান্ত তা নিয়ে প্রথম আলোর সঙ্গে সম্প্রতি কথা বলেছেন তিনি নিজে।

এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘বলতে পারেন, নায়িকা হওয়ার কারণে আমাকে স্বাভাবিক জীবন বিসর্জন দিতে হয়েছে। মন চাইলেও কখনো নিজের মতো করে বাইরে কোথাও ঘুরে বেড়ানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে বোরকা পরে বের হতে হয়েছে। কিন্তু আমারও তো ইচ্ছে করে, অন্যদের মতো করে ঘুরে বেড়াতে। কিন্তু তা কি আর হয়। বিয়ের পর তাই ভেবেছি, আমার স্বামী আর সন্তানকে যদি সাধারণ মানুষ না চেনেন হয়তো তাহলে তাঁদের সঙ্গে অন্তত বাইরে মনের আনন্দে ঘুরে বেড়াতে পারব। সেই ভাবনা থেকেই আসলে আমি স্বামী ও সন্তানকে সবার সামনে তুলে ধরতে চাইনি।’

উদাহরণ টেনে শাবনূর বলেন, সম্প্রতি আমরা সবাই মিলে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। সমুদ্র সৈকতে নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছি। স্বামী, সন্তানের সঙ্গে বোরকা পরেই ঘুরেছি। সাধারণ মানুষের সঙ্গে মিশে আনন্দ করছি। কেউ আমাকে চিনতে পারেনি। আমি আসলে এই আনন্দ থেকে বঞ্চিত হতে চাচ্ছিলাম না আর কি। তা ছাড়া, আমার স্বামীও টিভি আর পত্রিকায় চেহারা দেখানোর ব্যাপারে অতটা আগ্রহী নন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে