মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপাচার্যের বাসভবনে হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের নয়, যারা উপাচার্যের বাসভবনে হামলায় জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে।

বৃহস্পতিবার শেরে বাংলা মহিলা আদর্শ কলেজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন: কোটা সংস্কার আন্দোলনকারীদের গ্রেফতার করা হচ্ছে না। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলায় জড়িত ছিল তাদের গ্রেফতার করা হচ্ছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২ জুলাই বিদ্যমান কোটাপদ্ধতি পর্যালোচনা, সংস্কার বা বাতিলের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সেই কমিটি এর মধ্যে একটি সভাও করেছে।

সূত্র : চ্যানেল আই