মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ৩ সিটির প্রার্থীরা

news-image

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ৩ সিটি নির্বাচনের প্রার্থীরা। নির্বাচনে জয়ী হলে নগরীতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। আর খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিয়ে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থীরা।

হযরত শাহজালাল রহমাতুল্লার মাজার জিয়ারতে মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন সিলেটে প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা।

প্রচারে আধুনিক নগর গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের বদরুদ্দিন আহমদ কামরান। আর বিএনপির আরিফুল হক চৌধুরীর আশা, তার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার সুযোগ দেবে ভোটাররেরা। তবে স্বতন্ত্র পরিচয়ে জামায়াত ও বিএনপির বিদ্রোহীরা প্রার্থীরা বলছেন, ভোটারেরা এবার নগরপিতা হিসেবে নতুন মুখ বেছে নেবে।

বরিশালে সিটিতে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার ভোটের প্রচারে খালেদা জিয়ার মুক্তির দাবিও তুলে ধরছেন। নির্বাচনে সব দলের প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের দাবি তার। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণের সেবাই তাদের প্রার্থী সাদিক আব্দুল্লাহর একমাত্র লক্ষ্য।

রাজশাহীতে প্রতীক পাওয়ার পরপরই প্রচারে নামেন প্রার্থীরা। বিএনপির মোসাদ্দেক হোসনে বুলবুল বলছেন, সরকার ভোট ডাকাতির চেষ্টা করলে প্রতিহত করা হবে। অন্যদিকে প্রথম দিনেই ইশতিহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন।

৩ সিটিতে ২৮ জুলাই মাঝরাতে শেষ হবে প্রর্থীদের আনুষ্ঠানিক প্রচার। ৩০ জুলাই হবে ভোটগ্রহণ।