,

‘ক্যারিয়ারে সফল, ব্যক্তিজীবনে একা’ জয়া আহসান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: অভিনেত্রী জয়া আহসান কলকাতায় ‘ক্রিসক্রস’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন। ছবিটিতে জয়া আহসানের চরিত্রটি কেমন? সেই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
কখনও পেশাদার ফটোগ্রাফার, কখনও উঠতি অভিনেত্রী, কখনও একলা মা, কখনও গৃহবধূ— এমনই ভিন্ন রকম ছয় নারীকে নিয়ে বড় পর্দায় গল্প হাজির করছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার।

‘ক্রিসক্রস’-এ দেখা যাবে জয়া আহসান অভিনয় করছেন মিস সেনের ভূমিকায়। ক্যারিয়ারে সাকসেসফুল কিন্তু ব্যক্তিগত জীবনে একা তিনি। এমন একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া।

অন্যদিকে ইরা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। তিনি চিত্র সাংবাদিক। বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন। নুসরাত জাহান এই ছবিতে মেহের নামের মুসলিম একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। যে কিনা অভিনেত্রী হিসেবে স্ট্রাগল করে যাচ্ছে।

সোহিনী সরকার এই ছবির রূপা। উত্তর কলকাতার গৃহবধূ। ট্র্যাজেডির বুনোট রয়েছে এই চরিত্রের পরতে পরতে। সুজি, এই ছবিতে প্রিয়াঙ্কা সরকারের চরিত্রের নাম। বাঙালি খ্রিস্টান মেয়েটি সিঙ্গেল মাদার। খুব ভালো ছবি আঁকেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে