এক ঘর থেকেই শতাধিক বিষধর সাপ উদ্ধার
মাদারীপুরে একটি ঘর থেকে উদ্ধার হল শতাধিক বিষধর সাপ। রোববার দুপুরে সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ি থেকে তিন প্রজাতির বিষধর সাপ উদ্ধার করে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ির আশে পাশে প্রায়ই বিষধর সাপের চলাচল চোখে পড়তো স্থানীয়দের। স্থানীয় কয়েকজন যুবক সাপের চলাচল লক্ষ্য করে দেখে রেজাউল করিম বাসায় সাপের দল বাসা বেধেছে। এরপর রেজাউলের বাসার মেঝের ফ্লোরের একটি অংশ ভাঙ্গা হলে বিষধর সাপগুলোর দিকে চোখ পড়ে স্থানীয়দের। পরে স্থানীয়রা ফ্লোরের আরো কিছু অংশ ভেঙ্গে শতাধিক বিষধর সাপ উদ্ধার করে। পরে সেগুলো মেরে ফেলে স্থানীয়রা।
বাড়ির মালিক রেজাউল করিম বলেন, ‘আমার বাসার ভিতরে বিষধর সাপগুলো বাসা বেধেছিল। যা আমি বুঝতেই পারি নাই। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপগুলো উদ্ধার করি। এরমধ্যে কাল জাত, খোইয়া জাত ও গোখড়া সাপ এই তিন প্রজাতির সাপ রয়েছে।’











