রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে থেকেছি, এখন আমাকে রেখে পালাল হৃদয়

news-image

বরগুনা প্রতিনিধি: বরগুনায় বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা করায় প্রেমিক মো. হৃদয়ের (২২) বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন প্রেমিকা সাথী আক্তার (১৮)।

মঙ্গলবার সকাল থেকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাকার ইয়াছিন গোমস্তার ছেলে মো. হৃদয়ের বাড়িতে অনশন করছেন সাথী।

স্থানীয় সূত্র জানায়, বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. হৃদয়ের সঙ্গে একই ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হেমায়েত মৃধার মেয়ে সাথী আক্তারের (১৮) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর ধরে চলে তাদের প্রেম। পরে বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের বাড়িতে অনশন করছেন সাথী আক্তার।

সাথী আক্তার বলেন, প্রেমিক হৃদয়ের সঙ্গে তিন বছর ধরে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। এর মধ্যে আমরা একসঙ্গে অনেক জায়গায় ঘুরেছি। এমনকি বরিশালে একই হোটেলে স্বামী-স্ত্রী হিসেবে থেকেছি। শিগগিরই বিয়ে করবে বলে কথা দিয়েছিল হৃদয়। বিয়ের প্রস্তাব দিলে অসম্মতি জানিয়ে আমাকে রেখে পালিয়ে যায় হৃদয়।

সাথী বলেন, উপায় না পেয়ে গত ৩ জুলাই থেকে প্রেমিক হৃদয়ের বাড়িতে অবস্থান নিয়েছি। বিয়ে না করলে এই বাড়িতেই আত্মহত্যা করব আমি।

এ বিষয়ে সাথী আক্তারের বাবা হেমায়েত মৃধা বলেন, আমার ছোট ছেলে বিদেশ থেকে বোনের জন্য স্বর্ণালংকার পাঠালে তা নিয়ে হৃদয়ের সঙ্গে সাথী অনেক দিন আগে পালিয়ে যায়। এখন শুনেছি হৃদয়ের বাড়িতেই আছে। মান-সম্মানের ভয়ে কাউকে কিছু বলছি না।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ