মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড ৩১০ মিলিয়ন ইউরোতে নতুন ক্লাবে যাচ্ছেন নেইমার!

news-image

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্বপ্নের ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজিতে) যোগ দেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তার ক্লাব ছাড়ার ঘটনাটি আলোড়ন সৃষ্টি হয় ফুটবলবিশ্বে। এসময় শুধু প্রশংসা নয় সমালোচিতও হন তিনি। মূলত মেসি-সুয়ারেজের গণ্ডি থেকে বের হয়ে নিজেকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে এমনটা করেন নেইমার। পরবর্তীতে বিভিন্ন সূত্র এমনটাই নিশ্চিত করে।

কিন্তু কথা হলো, বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর নিজেকে বিন্দুমাত্র সুখ দিতে পারেননি নেইমার। পেনাল্টি- ফ্রি কিক নিয়ে প্রায়ই সতীর্থদের সঙ্গে মনোমালিন্য, এমনকি ঝগড়া-ঝাটি শুরু হয় তার। তাই স্প্যানিশ মিডিয়ার মারফতে বিভিন্ন সময় খবর চাউর হয়, যে কোন মুর্হুতে পিএসজি ছেড়ে পূর্বের ক্লাব অথবা রিয়াল মাদ্রিদে যোগ দিবেন নেইমার। যদিও পিএসজির মালিক নাসের আল খেলাইফির পক্ষ থেকে জানানো হয়, এটা মোটেও সত্য নয়। নেইমার তাদের ছিলেন, থাকবেন।

এদিকে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের আগে ইনজুরিতে পড়ে ৯৯ দিনের মতো মাঠের বাইরে ছিলেন নেইমার। তাই বিশ্বকাপে তার মাঠে ফেরা নিয়ে শঙ্কা দেখা দেয়। আর সব শঙ্কাকে এক পাশে রেখে ঠিকই নির্দিষ্ট সময়ে বিশ্বকাপে ফিরেন তিনি। সোমবার (২ জুলাই) তার গোলের ওপর ভর করে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উর্ত্তীণ হয় ব্রাজিল।

ইনজুরি পরবর্তীতে এখনো পুরোপুরি ফিট না হলেও বিশ্বকাপে দারুণ খেলছেন নেইমার। আর তা ভালোভাবেই লক্ষ্য করছে বিশ্ব, সে সাথে বিশ্বসেরা ক্লাবগুলোও। তারই ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদ তাকে ক্লাবে ভিড়াতে ৩১০ মিলিয়ন ইউরোর অফার দিয়ে বসে। স্প্যানিশ মিডিয়া টিভিই’র বরাত দিয়ে মঙ্গলবার (৩ জুলাই) গোল.কম এমনই সংবাদ প্রকাশ করে।

তবে কি?
টিভিই’র খবর ছিল, ৩১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি ছেলে আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন নেইমার। আর বিষয়টি তারা সুস্পষ্টভাবেই বলেন।

যদিও পরবর্তীতে নেইমারের ট্রান্সফারের বিষয়ে গুজব বলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ক্লাব থেকে জানানো হয়, ‘টিভিই যে সংবাদ পরিবেশন করেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা নেইমার অথবা পিএসজির কোন খেলোয়াড়কে অফার করেনি।’

এছাড়াও কোন রকম তথ্য না নিয়ে সংবাদ পরিবেশন করায় স্প্যানিশ মিডিয়ার ওপর ভীষণ ক্ষেপে যায় রিয়াল মাদ্রিদ।

প্রসঙ্গত, বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। কাল বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলটি পেয়েছেন তিনি। এই বিশ্বকাপে দ্বিতীয়। এই গোলে মেসি ও রোনালদোকে পেছনে ফেলেছেন ব্রাজিলীয় তারকা। এছাড়া এসিস্ট করা ছাড়াও নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলছেন তিনি। বুঝা যাচ্ছে বিশ্বকাপ পরবর্তীতে তাকে দলে ভিড়াতে কাড়াকাড়ি শুরু করে দিবে ক্লাব মালিকরা। আর এই চাপ সামলাতে পারবে তো পিএসজি? এখন সেটাই দেখার বিষয়।-গোল.কম