বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিঃ কী জঘন্য জীবন আমাদের!

news-image

কোটা বাতিল প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশিত না হওয়ায় হতাশা প্রকাশ করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা। যদিও আন্দোলন কর্মীদের দাবি ছিল কোটা সংস্কার করার। কিন্তু প্রধানমন্ত্রী কোনো কোটা থাকার দরকার নেই বলে সংসদে ঘোষণা দেন।

কোটা সংস্কারের জন্য গতকাল কর্মসূচি নির্ধারণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারের সামনে সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন ডেকে ছিল। কিন্তু সংবাদ সম্মেলন ডাকার আগেই তাদের উপর চড়াও হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।-খবর প্রথম আলোর।

কোটা সংস্কার কর্মীদের উপর এমন নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র সামাজসহ সচেতন মহল। বাদ যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলও ।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, এদেশে কোনো বিচার নাই। কোনো বিবেক নাই।

তিনি তারা ফেসবুকে বলেন, সকাল থেকে কোটা সংস্কার আন্দোলনের ছেলেগুলোর উপর ছাত্রলীগের নৃশংস হামলার ছবিগুলো দেখে অস্থির হয়ে আছি। কোটার আন্দোলনের ছেলেরা শুধু একটা সংবাদ সম্মেলন করবে বলে এই বর্বর হামলা, হামলার পর চিকিৎসা নিতে বাধা, এরপর শিবির বলে বলে জঘন্য মিথ্যেচার!

তারপরও আমরা সবাই থাকি মুখে লাগাম দিয়ে!

এদেশে কোনো বিচার নাই, কোনো বিবেক নাই। কেউ বোধহয় আর মানুষই নাই এদেশে।
আমরা সবাই অমানুষ না হয়ে গেলে একটা ন্যায়সঙ্গত আন্দোলন দমাতে কেমন করে এত অন্যায় হয় দেশে।বাধাহীনভাবে।

ছিঃ কি জঘন্য জীবন আমাদের!