বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নকল করে ধরা পড়লেন শ্রাবন্তী! (ছবিসহ)

news-image

শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। এই তারকা অভিনেত্রী শেষমেশ চুরি করে বসলেন? এটা পড়ে অনেকেই অবাক হচ্ছে নিশ্চয়। তবে এ নায়িকার সম্পর্কে বাজে কোনো মন্তব্য করার আগেই বলে রাখি, সেরম কিছুই চুরি করেননি তিনি।

শ্রাবন্তী চুরি করেছেন কস্টিউমের ডিজাইন। এটিকে চুরি বললে আসলে ভুল হবে। খানিকটা ভুলও শোনাবে। কেননা, পোশাক নকল করেছেন এই অভিনেত্রী। নেটিজেনরা এমনই অভিযোগ করে বসলেন।

বলিউড সুন্দরীরা হলিউডের বহু তারকাদের পোশাক কপি করেন। ড্রেস নকল করার এই তালিকায় শীর্ষে আছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। হলিউডের কিম কার্দার্শিয়ান থেকে শুরু করে ভিক্টোরিয়া হার্ভে, কাইলি জেনার, অনেক সেলেব্রিটিদের ওয়ারড্রোব নকল করেছেন দীপিকা পাড়ুকোন। সাধারাণত মেয়েদের মধ্যেই এই পোশাকের ডিজাইন কপি করার ব্যাপারটি বেশি দেখা যায়।

বলিউড নায়িকারা হলিউড সেলেব্রিটিদের পোশাক নকল করে পড়ছেন সেটা না হয় একরকম ব্যাপার।

এবার বলিউড নায়িকার পোশাক নকল করে বসলেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী। এ কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় খানিক তামাশার শিকার হচ্ছেন। শ্রাবন্তী নকল করে বসলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের পোশাক। ‘সিংঘম রিটার্নস’ ছবিতে কারিনা কাপুরের পরা কয়েকট লং স্কার্ট এবং টপ প্রায় হুবহু নকল করে পরেছেন শ্রাবন্তী।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে, শ্রাবন্তী নিজে হয়তো পোশাক নকল করতে চাননি। এই নায়িকার পার্সোনাল ডিজাইনারই হয়তো তাকে এমন জামা পরতে দিয়েছেন। কারিনা এবং শ্রাবন্তীর পোশাকের ছবি দুটি পাশাপাশি রাখলে, তাদের পরনের পোশাকের মধ্যে পার্থক্য খুঁজে বের করা কঠিন ব্যাপার।

অবশ্য তাদের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। তা হলো- গয়না এবং মেক আপে। ‘সিংঘম রিটার্নস’ ছবির ‘কুছ তো হুয়া হ্যঁয়’ গানে কারিনা সেই জামার সঙ্গে জাঙ্ক জুয়েলারি পরেছিলেন। কিন্তু শ্রাবন্তী কোনো রকম গয়না পরেননি। এটুকুই হলো পার্থক্য। বাকি সেই লাল রঙের লং স্কার্ট। নীচের দিকটা কালো বর্ডার। কালো শার্ট। ঠিক একই রকম দেখাচ্ছে।আরো একটি কস্টিউমের পার্থক্য রয়েছে তা হলো রঙে। কারিনা কাপুর পরেছিলেন সাদার টপের ওপর লাল বর্ডার এবং শ্রাবন্তীর সাদা টপের ওপর নীল বর্ডার। দু’জনের স্কার্ট সেই একই মাল্টিকালারের। শ্রাবন্তীর ছবিগুলি সমুদ্রসৈকতে তোলা। ধারণা করা হচ্ছে, খুব সম্ভবত এটি বাংলাদেশি একটি ছবির শুটিংয়ের ফাঁকে এই ছবিগুলি তোলা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান ও অভিনেতা তাসকিনের ঢালিউডে ডেবিউ হতে চলেছে ‘যদি একদিন’ সিনেমার হাত ধরে। সেখানেই তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তীকে।