,

শ্যালিকার দিকে কুনজর অতঃপর…

news-image

ঝিনাইদহের শৈলকুপায় শ্যালিকা অপহরণ মামলার আসামি দুলাভাইকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপহরণকারী শাজাহান বেষ্টপুর গ্রামের আইনদ্দিনের ছেলে। অপহৃত স্কুল ছাত্রী (১৪) কে শিতালীডাঙ্গা গ্রামের কাউছার মোল্লার মেয়ে ও শেখপাড়া রাহাতন নেছা স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, প্রায় ৫ বছর আগে শিতালীডাঙ্গা গ্রামের কাউছার মোল্লার মেয়ে রনিকে বিয়ে করে বেষ্টপুর গ্রামের আইনদ্দিনের ছেলে শাজাহান। তাদের সংসারে ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু লম্পট শাজাহান শ্যালিকার দিকে কুনজর দিয়ে ৬ মাস পূর্বে স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এরপর গত সপ্তাহে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শেখপাড়া এলাকা থেকে শ্যালিকাকে জোরপূর্বক অপহরণ করে দুলাভাই শাজাহান। এ ঘটনায় শ্যালিকার পিতা বাদী হয়ে জামাই শাজাহানের বিরুদ্ধে শৈলকুপা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত দুলাভাইয়ের বিরুদ্ধে অপহরণ মামলার পাশাপাশি একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে