রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো মানের সিনেমা করতে চাই : শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক: সংখ্যা না বাড়িয়ে ভালো গল্পের ও মানের চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

মঙ্গলবার (২৬ জুন) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন একটি ছবির মহরত অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখন থেকে সংখ্যা না বাড়িয়ে ভালো গল্পের ও ভালো মানের সিনেমা করতে চাই’।

শাহীন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নামে ছবিটির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক সেলিম খান, শাহীন সুমন, ওয়াজেদ আলী সুমন, চিত্রনায়ক সম্রাট, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী ও নবাগতা মৃদুলা।

‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নিয়ে শাকিব খান বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এটি কোন ধরনের নাম! কিন্তু আমি যখন পরিচালকের মুখ থেকে প্রথম ছবিটির নাম শুনি, তখন আমার কাছে খুব ইন্টারের্স্টিং মনে হয়েছে। নামটির মধ্যে অন্যরকম একটি বিষয় রয়েছে। আসলে এটি খুব ভালো মানের ছবি হচ্ছে। আশা করছি আমরা ইউনিটের সবাই প্রেম দিয়ে একটি সুন্দর ছবি সবাইকে উপহার দিতে পারবো।’

পরিচালক শাহীন সুমন বলেন, ‘আমরা চেষ্টা করবো দর্শকদের সময়োপযোগী একটি ছবি উপহার দেওয়ার।’

কিছুদিন আগেই শেষ হয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং। মহরত অনুষ্ঠানে শাকিব খান জানালেন, এই ছবিটি মুক্তি পাবে আগামী ঈদুল আযহায়।

দু’টি ছবিই প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলোজিস।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ