,

কলকাতায় বড় পরিসরে মুক্তি পাচ্ছে ‘পোড়ামন ২’

news-image

এবার ঈদ মাতিয়েছে সিয়াম-পূজা অভিনীত ‘পোড়ামন ২’ সিনেমাটি। দেশ জয় করে এবার বিদেশে যাচ্ছে সিনেমাটি। শিগগিরই এটি কলকাতায় বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন ‘পোড়ামন ২’ এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টি মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি আশা করেন কলকাতাও মাতাবে এই হৃদয় ছোঁয়া প্রেমের কাহিনি।

আব্দুল আজিজ বলেন,‘বলেছিলাম ভালো খবর দিবো। ভালো খবরটি হল ‘পোড়ামন ২’ পশ্চিম বঙ্গ, আসাম ও বিহারে বড় করে রিলিজ করতে যাচ্ছে ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। ২০ জুলাই থেকে কলকাতার হলে চলবে ছবিটি। আর আগামী ৬ জুলাই ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাবে।’

ঈদে বাংলাদেশে ২২টি সিনেমা হলে মুক্তি পায় ‘পোড়ামন ২’। এর মধ্যে মাত্র ৫টি সিনেমা হলে ৭ দিনে সিনেমাটির টিকিটের গ্রস সেল হয়েছে ৯২ লাখ ৪৮ হাজার ২১৮ টাকা। ঈদের দ্বিতীয় সপ্তাহেও সিনেমা হলে চলছে অলটাইম নিবেদিত ছবিটি। এখনও সমান তালেই দর্শক উপভোগ করছেন ‘পোড়ামন ২’।

রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ।

আজকাল অধিকাংশ ছবিই মুক্তির পর দেখা যায় নেই ছবির লগ্নিকৃত টাকা উঠে আসছে না। সেই দিক থেকে বলা যায় ব্যবসার দিকে থেকেও বাংলাদেশে চমক দেখিয়েছে ছবিটি। এখন দেখার বিষয় ছবিটি কলকাতার বাঙালিদের মন জয় করেতে পারে কি না।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে