রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভোটার শূন্য কেন্দ্র

news-image

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোনাবাড়ির ৭নং ওয়াডের জুরুন কোনাবাড়ি জেলখানা রোড এলাকার টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুল ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাউন্সিলর প্রার্থী আবদুল করিম মিন্টুর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে তার কয়েকজন সমর্থককে মারধর করেন হান্নু মিয়ার সমর্থকরা। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই রেশ ধরে দুপুরের দিকে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠের ভোট কেন্দ্রের গেটে এসে বিক্ষোভ করতে থাকে হান্নুর কর্মী সমর্থকরা।

এই সংঘর্ষকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে এর আগে ভোট কেন্দ্রের চিত্র ছিল সম্পূর্ণ ভোটার শূন্য। দুপুরের আগেই কেন্দ্রটি ভোটার শূন্য হয়ে পড়ে। গেটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৮টায় সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিসিসির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন।

এবারের নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। নগরীর ১৫৪, ১৫৫, ১৭৪, ১৭৫, ১৯১ ও ১৯২ নম্বর ভোটকেন্দ্রে নতুন ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ