রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর গলায় অস্ত্র ধরে স্ত্রীকে গণধর্ষণ

news-image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্বামীর গলায় অস্ত্র ধরে স্ত্রীকে (১৭) গণধর্ষণ করেছে পাঁচ যুবক। এ ঘটনার তুহিন নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে উপজেলার সাবদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে সোমবার দুপুরে বন্দর থানায় পাঁচজনের নামে মামলা করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বন্দর উপজেলার ইস্পাহানি এলাকার বাসিন্দা ইজিবাইকচালক তার স্ত্রীকে নিয়ে সাবদী এলাকায় ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে সাবদী ব্রিজ এলাকায় পাঁচ যুবক স্বামী-স্ত্রীর রাস্তা গতিরোধ করে তাদের তুলে নির্জন স্থানে নিয়ে যায়।

একপর্যায়ে স্বামীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সেলসারদি বিলের এক বাগানবাড়িতে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পাঁচ যুবক। গৃহবধূর চিৎকারে তাকে উদ্ধার করে এলাকাবাসী।

এ সময় এলাকাবাসী ধর্ষক তুহিনকে আটক করলেও উপজেলার সেলসারদি ও সাবদী এলাকার অটোচালক আমজাদ, কাদির, বাপ্পি ও রায়হান পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানা পুলিশের এসআই হামিদুল বলেন, স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় তুহিনকে গ্রেফতার করা হয়েছে। অন্য ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ