রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটি মেয়র নাছিরকে আদালত অবমাননার নোটিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যানসহ আটজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ। কর্ণফুলী নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে আজ সোমবার এ নোটিশ পাঠান তিনি।

মনজিল মোরসেদ জানান, কর্ণফুলী নদীর তীরে অবৈধ দখল নিয়ে ২০১০ সালে মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের পে রিট করা হয়। রিটের চূড়ান্ত শুনানি করে হাইকোর্ট ১১ দফা নির্দেশনা দেন। নির্দেশনায় ৯০ দিনের মধ্যে বিবাদীদের নদীর জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ করা, জলাধার সংরণ আইনের ৫,৮,৬ (ঙ)১৫ ধারার বাস্তবায়ন করতে নির্দেশ দেন।

২০১৬ সালের ১৬ আগস্টের ওই রায়ের অনুলিপি বিবাদীদের কাছে পাঠানো হলেও এখন পর্যন্ত কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে আটজনকে নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে আদালতের রায় অনুসারে কর্ণফুলী নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আদালত অবমাননার মামলা করা হবে বলেও জানিয়েছেন মনজিল মোরসেদ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ