রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ

news-image

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ছয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। এ উপলক্ষে আজ সোমবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সম্পৃক্ত করে ভোটগ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কারিগরি টিমের সমন্বয়ে প্রশিক্ষণ (মক) ভোট গ্রহণ করা হয়।

সিটি নির্বাচনের রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকার পরিবেশ, অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা ও এলাকাবাসীর শিক্ষাগত যোগ্যতাসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে ছয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ইভিএম ভোটিং প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়।

নির্বাচন কমিশনের ৪৮ জনের প্রশিক্ষিত দল ১৯ থেকে ২৪ জুন পর্যন্ত ওই ৬টি কেন্দ্রের আওতায় ১২টি জনসমাগম স্থানে জন সচেতনতা ও ভোটিং শিক্ষা প্রদান এবং প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া ২৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়।

ভোটকেন্দ্র গুলো হলো চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ভোট কেন্দ্র সমূহের ভোটারদের সম্পৃক্ত করে ভোটগ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কারিগরি টিমের সমন্বয়ে প্রশিক্ষণ (মক) ভোট শুরু হয়েছে

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ