রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অবাধ নির্বাচনে ভূমিকা রাখবে ইসি : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন (ইসি) ভূমিকা রাখবে সরকার এটাই বিশ্বাস করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে গাজীপুরের সফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুটেন্ট/সহকারী সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নবনিযুক্ত ১৯১ জনের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাজীপুর সিটিতে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে এতে সরকারের কোনো পরামর্শ নেই।’

এ সময় আগামী জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

কুচকাওয়াজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আলম ও একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা।