,

ইউটিউব কাঁপালো ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ (ভিডিও)

news-image

 

ফুটবলের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ শিরোনামের নতুন একটি গান নিয়ে ভক্তদের সামনে হাজির হলেন এ শিল্পী। রসাত্মক গানটি এরই মধ্যে ঝড় তুলেছে ইউটিউবে। গত ২২ জুন গানটি প্রকাশিত হয় ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। গানটি প্রকাশের দুই দিনের মাথায়ই ৮ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

অনুরূপ আইচের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। গানে শিল্পী প্রতীক হাসান, মডেল আইরিন আফরোজসহ আরও অনেকে।

গানটি প্রতীক হাসান বলেন-গানটির কথা গুলো খুবই মজার। প্রেমিকের ঔৎসুক মন জানতে ব্যকুল তার প্রেমিকা কোন দলের সাপোর্টার। তার মন পেতে সে দরকার হলে হানিমুনে রাশিয়া যাবে। তাদের প্রেম, খুনসুটি, ঝগড়াঝাটি পুরো বিষয়টাই ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

অল্প সময়ে গানের ৮ লাখ ভিউ নিয়ে উচ্ছ্বসিত প্রতীক বলেন, আমাদের এই কষ্ট সার্থক হয়েছে, কেননা গানটি প্রকাশের পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইউটিউব ছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে