রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের পরিচালন মুনাফার লক্ষ্যমাত্রা ৪০০০ কোটি টাকা

news-image

ব্যাংক পরিচালনার ক্ষেত্রে আগামী অর্থবছরে ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংককে প্রায় ৪ হাজার কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করতে হবে। পাশাপাশি তহবিল ব্যয় কমিয়ে আনতে স্বল্পব্যয়ী আমানতের হার বাড়ানো এবং পরিচালনা ব্যয় কমাতে লোকসানী শাখার সংখ্যা কমিয়ে আনার দিয়েছে সরকার।

সরকারের সঙ্গে সম্পাদিতব্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী অর্থবছরে ছয়টি (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল) রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংককে মোট ৩ হাজার ৯৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করতে হবে। এর মধ্যে সোনালী ব্যাংককে ১ হাজার ৪০০ কোটি টাকা, জনতা ব্যাংককে ১ হাজার ২০০ কোটি টাকা, অগ্রণী ব্যাংককে ৮০০ কোটি টাকা, রূপালী ব্যাংককে ৪২৫ কোটি টাকা, বিডিবিএল-কে ১০০ কোটি টাকা ও বেসিক ব্যাংককে ৫০ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করতে হবে।

পাশাপাশি ব্যাংকগুলোকে স্বল্পব্যয়ী আমানতের হার বাড়াতে বলা হয়েছে। আগামী অর্থবছরে সোনালী ব্যাংকের স্বল্পব্যয়ী আমানতের হার বাড়িয়ে ৬২ দশমিক ৫০ শতাংশ, জনতা ব্যাংকের স্বল্পব্যয়ী আমানতের হার বাড়িয়ে ৫১ শতাংশ, অগ্রণী ব্যাংকের স্বল্পব্যয়ী আমানতের হার বাড়িয়ে ৫৫ শতাংশ, রূপালী ব্যাংকের স্বল্পব্যয়ী আমানতের হার বাড়িয়ে ৪৬ শতাংশ, বেসিক ব্যাংকের স্বল্পব্যয়ী আমানতের হার বাড়িয়ে ২৫ শতাংশ ও বিডিবিএল-এর স্বল্পব্যয়ী আমানতের হার বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করতে বলা হয়েছে।

এছাড়া ছয়টি ব্যাংককে তাদের লোকসানী শাখার সংখ্যা কমিয়ে ৩৭৭টি-তে নামিয়ে আনতে বলা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের লোকসানী শাখা কমিয়ে ২০০টিতে, জনতা ব্যাংকের লোকসানী শাখা কমিয়ে ৬০টিতে, অগ্রণী ব্যাংকের লোকসানী শাখা কমিয়ে ৬০টিতে, রূপালী ব্যাংকের লোকসানী শাখা কমিয়ে ৩০টিতে, বেসিক ব্যাংকের লোকসানী শাখা কমিয়ে ১২টিতে ও বিডিবিএল-এর লোকসানী শাখার সংখ্যা কমিয়ে ১৫টিতে নামিয়ে আনতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ