রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন নিক!

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার চেয়ে ১০ বছর কম বয়সী মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন। এমন খবর অনেক দিন ধরেই বাতাসে উড়ে বেড়াচ্ছে।

তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় সময় কাটাতে দেখাও গেছে। তবে প্রেমের বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি। এদিকে সম্প্রতি প্রেমের টানে প্রিয়াঙ্কার মা ও পরিবারের সঙ্গে আলাপ করতে নিক ছুটে এসেছেন ভারতে।

এতদিন তারা কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে কিছুই বলেননি। তবে এবার কিছুটা হলেও প্রিয়াঙ্কার প্রতি তার ভালো লাগার কথা স্বীকার করে নিলেন নিক। জানা গেছে, শুক্রবার রাতেই প্রিয়াঙ্কা ও তার মা মধু চোপড়ার সঙ্গে ডিনারে গিয়েছিলেন নিক। আর এরপরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিক একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন।

সেখানে দেখা যায়, প্রিয়াঙ্কা বৃষ্টির মধ্যে নাচতে নাচতে নিকের দিকে এগিয়ে আসছেন। তার মুখে প্রাণ খোলা হাসি। ভিডিওর ক্যাপশানে ‘হার’ লিখে একটি হার্ট আই’স ইমোজি দিয়েছেন নিক। সবার ধারণা প্রিয়াঙ্কার প্রতি প্রকাশ্যে নিক এভাবেই তার ভালোবাসার কথা স্বীকার করে নিলেন!
প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছর কম বয়সী নিক। তাদের প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা সময়ই বলে দেবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ