রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষে উত্তাল ফতুল্লা

news-image

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একাধিক রফতানিমুখী পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বিভিন্ন দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছে।

রোববার সকাল ৮টা থেকে ফতুল্লার শিবুমার্কেট এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়। এর পর বেলা সাড়ে ১১টায় ফতুল্লা মডেল থানার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

দুপুর ১২টা থেকে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করে আসছেন। তবে শ্রমিকরা জানিয়েছেন, তাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না।

শ্রমিকরা জানান, সাকুরা, রেডিক্যাল, ওসমান, ইরান, আবির ফ্যাশনসহ ৬-৭টি তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক এ বিক্ষোভে অংশ নিয়েছে। শ্রমিকদের অভিযোগ, সাকুরা গার্মেন্টের মালিক বেতনভাতা না দিয়ে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেন। কথায় কথায় শ্রমিক ছাঁটাই করেন। একই সমস্যা অন্য কারখানাগুলোতেও। ওসি মঞ্জুর কাদের জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে ফতুল্লা ডিআইটি মাঠে সরিয়ে দেয়া হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ