রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচন: ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

news-image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা ঠেকাতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার সকাল থেকে নির্বাচনে এলাকায় বিজিবি টহল শুরু করে। ৩২০ বর্গকিলোমিটার সীমানা বেষ্টিত নির্বাচনী এলাকায় প্লাটুনগুলো ২৭ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে যথা সময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৭ ওয়ার্ডে ৫৭ টিম র‌্যাব সদস্য একটি টিম রিজার্ভ এবং প্রতি ২ ওয়ার্ডের এক প্লাটুনসহ মোট ৩০ প্লাটুন বিজিবি এবং ১০ হাজার ০২৪ জন আনসার ও পুলিশ বাহিনী নির্বাচনে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।

আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। তবে আজ রোববার রাত ১২টা পর্যন্ত প্রচার কাজ চালাতে পারবে প্রার্থীরা।

৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড বিশিষ্ট এ সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭। এরমধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।

এ নির্বাচনে ৭ জন মেয়র পদে, ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ