রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও পরকীয়া প্রেমিকের সঙ্গে

news-image

নিউজ ডেস্ক।। পরকীয়া প্রেমের সূত্র ধরে দুই সন্তানের জনকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন দুই সন্তানের জননী। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের রাশেদ মোড়লের ছেলে দুই সন্তানের জনক আবু সুফিয়ানের (৩০) সঙ্গে একই এলাকার আবু মুসার স্ত্রী দুই সন্তানের জননী ফিরোজা খাতুনের (৩০) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।

কাশিমাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী আক্তার হোসেন বলেন, শুক্রবার সকালে আবু মুসার ভাই ইয়াছিন আলী আমার কাছে এসে জানান তার ভাবি ভোররাতে বাড়ি ছেড়ে চলে গেছেন। পরবর্তীতে তাদের বাড়িতে গিয়ে বিস্তারিত জানতে পারি। আবু মুসা কাজের সন্ধানে ভারতে থাকেন। ফিরোজা খাতুনের কোনো সন্ধান না পেয়ে তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, অন্য কারো সঙ্গে প্রেম রয়েছে তার। তার সঙ্গে চলে গেছেন ফিরোজা। কোথায় গেছে তারা জানেন না।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উৎস: জাগো নিউজ।

এ জাতীয় আরও খবর

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে