বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। তার স্বামী রাহুল, তিনিও অভিনেতা। সন্তানের ভরণ-পোষণ না দেয়ার অভিযোগ তুলে প্রিয়াঙ্কা মামলাটি করেছেন বলে কলকাতার গণমাধ্যম জানায়।

প্রিয়াঙ্কা জানান, কিছুদিন আগে তাদের একমাত্র ছেলে সহজের স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু রাহুল সে দায়িত্ব নিতে অস্বীকার করেন। সহজের কোনো দায়িত্বই তিনি নিতে চান না। এমনকী নানা কথা বলে সহজের মনকেও বিষিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে প্রিয়াঙ্কার অভিযোগ। তাই কোনো উপায় না পেয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।

ইতোমধ্যে আদালতে খোরপোশের মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা। সেই মামলার নোটিস রাহুলের কাছেও পৌঁছে গেছে বলে জানান তিনি। খোরপোশের বিষয়টি ছাড়াও প্রিয়াঙ্কা প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলেছেন রাহুলের বিরুদ্ধে।

প্রসঙ্গত, রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে বড় পর্দায় জুটি বাঁধেন প্রিয়াঙ্কা সরকার ও রাহুল। যদিও এর আগে থেকেই তারা প্রেম করতেন এরপর সেই সম্পর্ক আরো গভীর হতে থাকে এবং শেষমেশ তারা বিয়ে করেন। কিন্তু সময়ের সঙ্গে তাদের সম্পর্কে ফাটলদ ধরে। ঝামেলা মেটাতে সমঝোতার মাধ্যমে ডিভোর্সের চেষ্টাও করেন তারা। তবে রাহুলের অসহযোগিতায় নাকি সেই কাজটিও সম্ভব হয়নি বলে জানান প্রিয়াঙ্কা।